সার্বক্ষণিক যোগাযোগ ও নিয়মিত ফলোআপ
পণ্য সরবরাহের পরও আমাদের দায়িত্ব শেষ হয় না। একজন নির্ধারিত প্রতিনিধি নিয়মিত গ্রাহকের সঙ্গে যোগাযোগ রেখে পণ্যের পারফরম্যান্স ও ব্যবহারের সন্তুষ্টির খোঁজখবর নেন।
বিক্রয়-পরবর্তী সেবা, সর্বোচ্চ সন্তুষ্টি ও দীর্ঘমেয়াদি আস্থার অঙ্গীকার
বিল্ডকমের কাছে ব্যবসা মানে কেবল পণ্য বিক্রয় নয়; বরং প্রতিটি সম্মানিত গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করে দীর্ঘমেয়াদি একটি আস্থার সম্পর্ক গড়ে তোলা। আমরা বিশ্বাস করি—একজন সন্তুষ্ট গ্রাহকই আমাদের শ্রেষ্ঠ ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যিনি তাঁর পরিচিত মহলে আমাদের নির্ভরযোগ্যতার বার্তা পৌঁছে দেন।
পণ্য সরবরাহের পরও আমাদের দায়িত্ব শেষ হয় না। একজন নির্ধারিত প্রতিনিধি নিয়মিত গ্রাহকের সঙ্গে যোগাযোগ রেখে পণ্যের পারফরম্যান্স ও ব্যবহারের সন্তুষ্টির খোঁজখবর নেন।
প্রয়োজন অনুযায়ী আমাদের প্রতিনিধি সরাসরি প্রজেক্ট সাইট পরিদর্শন করেন। এর মাধ্যমে পণ্যের ব্যবহার ও প্রয়োগসংক্রান্ত বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়।
পণ্য বা এর প্রয়োগসংক্রান্ত কোনো জিজ্ঞাসা, অভিযোগ কিংবা সমস্যা দেখা দিলে আমরা তা গুরুত্বসহকারে বিবেচনা করি এবং সমস্যার ধরন অনুযায়ী দ্রুত ও কার্যকর সমাধানের পদক্ষেপ গ্রহণ করি।
নির্ধারিত কমিটমেন্ট অনুযায়ী পণ্যের মান বা সরবরাহে ব্যত্যয় দেখা দিলে, বিষয়টি যাচাই করে প্রযোজ্য শর্তসাপেক্ষে পণ্য রিটার্ন অথবা উপযুক্ত প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করা হয়।
পণ্য অর্ডার থেকে শুরু করে সরবরাহ এবং বিক্রয়-পরবর্তী সেবার প্রতিটি ধাপে বিল্ডকম আপনার পাশে থাকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে।